৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

দুপুর ১টার মধ্যে দেশের সাত অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অঞ্চলগুলো হলো- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
এদিকে দেশের অধিকাংশ অঞ্চলেই বৃষ্টি ঝরছে। কোথাও ভারী আবর কোথাও মাঝারি বৃষ্টিপাত। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি পরবর্তীসময়ে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৬ মে (সোমবার) দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। লঘুচাপের পর দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *