রূপগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে:

আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রূপগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় এক হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।


শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষকদের হাতে শীতকালীন শাকসবজি, সরিষা ও গম বীজসহ প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়।

কর্মসূচির আওতায় মোট ২৬০ জন কৃষককে বসতবাড়িতে চাষযোগ্য ৭ প্রকার সবজি বীজ, মাঠ পর্যায়ে চাষযোগ্য ফসলের মধ্যে ৮০ জনকে লাউ, ৯০ জনকে বেগুন, ১০ জনকে মিষ্টি কুমড়া, এবং ২০০ জনকে শসা বীজ ও সার প্রদান করা হয়।

এছাড়া ৬০০ জন কৃষককে সরিষা ও ৫০ জন কৃষককে গম বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি কৃষক নির্ধারিত বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পেয়েছেন।
উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা আগাম শীতকালীন সবজি, সরিষা ও গম আবাদে উৎসাহিত হবেন। এটি স্থানীয়ভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *