রূপগঞ্জে তিন মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আটক শিক্ষক মো. হোসেন (২২) কুমিল্লার হোমনা থানার নজরুল ইসলামের ছেলে। তিনি উক্ত মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে হোসেন মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। পরে সন্ধ্যায় শিশুটি ঘটনাটি তার পরিবারকে জানালে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক হোসেনকে অবরুদ্ধ করে রাখেন।

এ সময় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে এলাকাবাসী জানতে পারেন, গত দুই মাসে আরও দুই শিক্ষার্থীকে একইভাবে বলাৎকার করেছেন ওই শিক্ষক। এতে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেসুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে রূপগঞ্জ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *